Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের প্রিয়দর্শনের ছবিতে অক্ষয়

অক্ষয় কুমার ও পরিচালক প্রিয়দর্শনের জুটি বলি পাড়ায় সমাদৃত। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ভূত বাংলা’ ছবিটিও ভালো ফল করছে বক্স অফিসে। পাশাপাশি মুক্তির অপেক্ষায় ‘হ্যায়ওয়ান’ সিনেমাটি।

ফের প্রিয়দর্শনের ছবিতে অক্ষয়
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অক্ষয় কুমার ও পরিচালক প্রিয়দর্শনের জুটি বলি পাড়ায় সমাদৃত। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ভূত বাংলা’ ছবিটিও ভালো ফল করছে বক্স অফিসে। পাশাপাশি মুক্তির অপেক্ষায় ‘হ্যায়ওয়ান’ সিনেমাটি। এরপর ফের প্রিয়দর্শনের ছবিতে কাজ করতে চলেছেন অক্ষয়। কমেডি ঘরানার এই ছবির কাজ শুরু হবে ‘হ্যায়ওয়ান’-এর পর।  প্রিয়দর্শন ও অক্ষয় জুটির নবম ছবির চিত্রনাট্যের কাজ শেষ। শোনা যাচ্ছে, শীঘ্রই শ্যুটিং শুরু হতে পারে। ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’, ‘ভাগম ভাগ’-এর মতো একাধিক ছবি উপহার দিয়েছে অক্ষয় ও প্রিয়দর্শন জুটি। ফের তাঁদের জুটি কেমন ম্যাজিক দেখায়, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ