Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

শিকারীর ভূমিকায় অক্ষয়

বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করেন অভিনেতা অক্ষয় কুমার। এবার শিকারীর চরিত্রে কাজ করবেন তিনি

শিকারীর ভূমিকায় অক্ষয়
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করেন অভিনেতা অক্ষয় কুমার। এবার শিকারীর চরিত্রে কাজ করবেন তিনি। ফের পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা। কমেডি ও থ্রিলারে মিশেলে তৈরি হবে ছবির গল্প। জঙ্গলের মাঝে জীবনযাপন ও শিকার নিয়েই তৈরি চিত্রনাট্য। শোনা যাচ্ছে, অক্ষয়ের চরিত্রটি জিম করবেটের থেকে অনুপ্রাণিত। এটি অক্ষয় ও প্রিয়দর্শনের নবম ছবি। মুক্তির অপেক্ষায় অক্ষয় ও প্রিয়দর্শনের ‘হ্যায়ওয়ান’। এই ছবির মুক্তির পরই নতুন ছবির কাজ শুরু করবে গোটা টিম। তবে অক্ষয়ের বিপরীতে কে থাকবেন, তা স্পষ্ট নয়। শীঘ্রই সে বিষয়ে ঘোষণা করা হবে বলে খবর।    

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ