Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

অ্যাকশনে অক্ষয়

কমেডি হোক বা রোমান্স, অ্যাকশন বা হরর— যে কোনো ঘরানার ছবিতে তাঁর অভিনয় সমাদৃত। তিনি অর্থাৎ অভিনেতা অক্ষয় কুমার।

অ্যাকশনে অক্ষয়
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 কমেডি হোক বা রোমান্স, অ্যাকশন বা হরর— যে কোনো ঘরানার ছবিতে তাঁর অভিনয় সমাদৃত। তিনি অর্থাৎ অভিনেতা অক্ষয় কুমার। ফের অ্যাকশন ঘরানার ছবি করতে চলেছেন তিনি। সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবির নাম ‘শামুক’। কণিষ্ক বর্মা পরিচালিত এই ছবিটি প্রযোজনা করবেন বিপুল শাহ। ইতিমধ্যে অক্ষয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন নির্মাতারা। তবে আর কোন কোন অভিনেতাকে এই সিনেমায় দেখা যাবে, তা স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, গল্পের কেন্দ্রে থাকবে এলিয়েন। বর্তমানে চলছে চিত্রনাট্যের কাজ। শীঘ্রই এই ছবির শ্যুটিং শুরু হতে পারে। ছবিতে যোগ দিয়েছেন হলিউডের অ্যাকশন এক্সপার্টরা। অক্ষয় এই মুহূর্তে ব্যস্ত তাঁর পরের ছবি ‘ওয়েলকাম টু জঙ্গল’ নিয়ে। ভোজপুরি অভিনেতার ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ