Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অজয়ের উপহার

উপহার সবসময়ই বিশেষ। আর তা যদি হয় জন্মদিনের, তাহলে তার বিশেষত্ব কয়েকগুণ বেড়ে যায় বই কী! ঠিক যেমন বিশেষ উপহার পেলেন অজয় দেবগন।

অজয়ের উপহার
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

উপহার সবসময়ই বিশেষ। আর তা যদি হয় জন্মদিনের, তাহলে তার বিশেষত্ব কয়েকগুণ বেড়ে যায় বই কী! ঠিক যেমন বিশেষ উপহার পেলেন অজয় দেবগন। না, উপহার পেলেন না, দিলেন। ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে নিজেকে নিজেই উপহার দিয়েছেন অজয়। একটি বিলাসবহুল গাড়ি কিনলেন অভিনেতা। খরচ পড়েছে প্রায় দেড় কোটি টাকা। এই গাড়িটি শাহরুখ খানেরও রয়েছে বলে খবর। জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছার বন্যায় ভেসেছেন অজয়। অজয়ের হাতে বর্তমানে একাধিক ছবি রয়েছে। চলতি বছর অক্টোবরে মুক্তি পাবে তাঁর বহুল প্রতীক্ষীত ‘দৃশ্যম ৩’। এই সিনেমার কাজ চলছে পুরোদমে। এছাড়াও ‘বশ ২’ সহ আরও বেশ কয়েকটি ছবির সিক্যুয়েলের কাজ চলছে পুরোদমে।

Advertisement
সম্পর্কিত সংবাদ