Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

হরর ছবিতে অজয়

ফের হরর ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা অজয় দেবগন। ‘সর্দারজি’ খ্যাত পরিচালক রোহিত জুগরাজের পরিচালনায় ছবিটি তৈরি হচ্ছে।

হরর ছবিতে অজয়
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ফের হরর ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা অজয় দেবগন। ‘সর্দারজি’ খ্যাত পরিচালক রোহিত জুগরাজের পরিচালনায় ছবিটি তৈরি হচ্ছে। এই মুহূর্তে প্রাক প্রযোজনা স্তরে রয়েছে সিনেমাটি। পুরোদমে চলছে চিত্রনাট্য লেখার কাজ। শীঘ্রই শ্যুটিং শুরু হওয়ার কথা। সূত্রের খবর, লন্ডনে ছবির শ্যুটিং হবে। ইতিমধ্যে রেইকি সারা হয়ে গিয়েছে। আগামী জুলাই মাসে লন্ডনের উদ্দেশে রওনা দেবে গোটা টিম। অজয় ছাড়া ছবির বাকি কাস্টিং এখনো চূড়ান্ত নয়। নির্মাতাদের পরিকল্পনা নামজাদা তারকাদের পাশাপাশি এই ছবিতে বেশ কয়েকজন নতুন প্রতিভাকে সুযোগ দেওয়া হবে। সে কারণে অডিশনও নেওয়া হবে বলে খবর। অজয়ের হাতে এই মুহূর্তে অনেকগুলি কাজ রয়েছে ‘গোলমাল ৫’, ‘দৃশ্যম ৩’, ‘শয়তান ২’-এর মতো একাধিক ছবিতে কাজ করছেন অজয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ