Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

আজ প্রকাশিত হবে ‘ফুটবলের কাঞ্চনজঙ্ঘা’

আজ প্রকাশিত হবে ‘ফুটবলের কাঞ্চনজঙ্ঘা’
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ময়দানের অভিজ্ঞরা বলেন, সময়ের আগেই ভাবতে পারতেন প্রদ্যুৎ দত্ত। বঙ্গ ফুটবলের অন্যতম সেরা প্রশাসক দত্তবাড়ির দাপুটে কর্তা। আইএফএ’র প্রাক্তন সচিবকে ঘিরে আজও সুতারকিন অফিসে নানা মিথ ছড়িয়ে। প্রয়োজনে কড়া সিদ্ধান্ত নিতেও দ্বিধা করতেন না তিনি। গ্রাসরুট ডেভেলপমেন্টের ভাবনা থেকে মহিলা ফুটবল প্রসারেও ক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য। প্রয়াত প্রদ্যুৎ দত্তকে দুই মলাটে বন্দি করা মোটেও সহজসাধ্য নয়। তাঁর দুই পুত্র অনির্বাণ ও অনিন্দ্য দত্তের উদ্যোগে শনিবার প্রদ্যুৎ দত্তের জীবনী প্রকাশিত হবে জর্জ টেলিগ্রাফ তাঁবুতে। ‘ফুটবলের কাঞ্চনজঙ্ঘা’ বইটি ময়দানের অমূল্য দলিল। প্রদ্যুৎবাবুর পুত্র তথা আইএফএ সচিব অনির্বাণ দত্তের মন্তব্য, ‘প্রশাসক প্রদ্যুৎ দত্তের নানা কাহিনি পরের প্রজন্মের জানা উচিত। এই উদ্যোগে যেভাবে ময়দান পাশে দাঁড়য়েছে, তাতে আমরা অভিভূত।’
Advertisement
সম্পর্কিত সংবাদ