Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আজ ফাইনালে এগিয়ে ভারত

আজ ফাইনালে এগিয়ে ভারত
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কুয়ালালামপুর: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে ভারতের মেয়েরা। টুর্নামেন্টের সবকটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছেন নিকি প্রসাদরা। রবিবার খেতাবি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কাপ ধরে রাখাই লক্ষ্য গতবারের চ্যাম্পিয়নদের। 
Advertisement
টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ে বড় ভরসা ওপেনার গঙ্গাদি তৃষা (৬ ম্যাচে ২৬৫ রান)। এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বাধিক রানসংগ্রাহকও তিনি। সর্বাধিক উইকেটশিকারির তালিকায় প্রথম দুইয়ে রয়েছেন বৈষ্ণবী শর্মা (১৫) ও আয়ূষি শুক্লা (১২)। অবশ্য দক্ষিণ আফ্রিকাও ধারাবাহিকতা দেখিয়ে উঠেছে ফাইনালে। চলতি আসরে প্রোটিয়ারা অপরাজিত থেকেছে। ব্যাটিংয়ে তাদের বড় ভরসা সিমোনে লরেন ও রেনেকে।
খেলা শুরু দুপুর ১২টা।
Advertisement
সম্পর্কিত সংবাদ