Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আজ অনুশীলনে রিচার্ড সেলেস

আজ অনুশীলনে রিচার্ড সেলেস
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেফারিং নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ ইস্ট বেঙ্গল। প্রায় প্রতি ম্যাচেই ভুল সিদ্ধান্তের শিকার অস্কার ব্রুজোঁর দল। ফেডারেশন কার্যত ঠুঁটো জগন্নাথ। প্রতিবাদ জানিয়ে একের পর এক মেল পাঠিয়েছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। তাতেও ভোগান্তি কমার কোনও লক্ষ্মণ নেই। এমনকী, হাই-ভোল্টেজ ডার্বিতেও মাথাচাড়া দিয়েছে পেনাল্টি বিতর্ক। ইস্ট বেঙ্গলের অভিযোগ, নিশ্চিত পেনাল্টি থেকে তাদের বঞ্চিত করেছেন রেফারি ভেঙ্কটেশ। সোমবার ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির বৈঠকের পর সুর চড়া কর্তাদের। কড়া পদক্ষেপের ভাবনা রয়েছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে অবস্থান স্পষ্ট করবেন তাঁরা। 
Advertisement
জঘন্য রেফারিং ভারতীয় ফুটবলের জ্বলন্ত ইস্যু। ইতিমধ্যেই ফেডারেশনকে কড়া ভাষায় চিঠি দিয়েছে পাঞ্জাব এফসি। সবমিলিয়ে ব্যাপক চাপে সর্বভারতীয় ফুটবল সংস্থা। রেফারি কমিটির প্রধান ট্রেভর কেটলের ভূমিকা নিয়েও একগাদা প্রশ্ন। সোমবার সাংবাদিক বৈঠকে কেটেল অবশ্য ডার্বিতে ইস্ট বেঙ্গলের পেনাল্টি না পাওয়ার অভিযোগ স্রেফ উড়িয়ে দেন। এদিকে, মঙ্গলবার বিকেলে অনুশীলনে নামবে ব্রুজোঁর দল। ভেনেজুয়েলার বিদেশি ফুটবলার রিচার্ড সেলেসকে ঘিরে সমর্থকদের আগ্রহ রয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ