Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ নামছেন হরমনপ্রীতরা

আজ নামছেন হরমনপ্রীতরা
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ভুবনেশ্বর: হকি প্রো লিগে শনিবার স্পেনের বিরুদ্ধে অভিযান শুরু করছে ভারত। ওড়িশার রাজধানীতে হরমনপ্রীতদের নিয়ে উন্মাদনা তুঙ্গে। যেকোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময় কঠিন। তাই স্পেনের বিরুদ্ধে বেশ সতর্ক ভারতীয় দল। অধিনায়ক হরমনপ্রীতের মন্তব্য, ‘প্রত্যাশার চাপ টের পাচ্ছি। দর্শক ঠাসা স্টেডিয়ামে ভালো হকি উপহার দেওয়াই লক্ষ্য। স্পেন বেশ শক্তিশালী দল।’ উল্লেখ্য, প্রো লিগে চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৬ বিশ্বকাপের ছাড়পত্র পাবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ