Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

আজ মহমেডানের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স

আজ মহমেডানের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার রাতে কেরল পৌঁছল মহমেডান স্পোর্টিং। রবিবার আইএসএলের ম্যাচে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হবে তারা। তবে কার্ড সমস্যায় জর্জরিত সাদা-কালো ব্রিগেড। আদজা ও গৌরব আগেই ছিটকে গিয়েছেন। শুক্রবার অনুশীলনে চোট পেয়েছিলেন মানজোকি। তবে দলের সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। কার্ড সমস্যায় পাওয়া যাবে না ইরশাদকে। তবু হাল ছাড়ছেন না কোচ আন্দ্রে চেরনিশভ। শেষ চার ম্যাচ হেরে কোণঠাসা মহমেডান। কোচের সঙ্গে কথা প্রায় বন্ধ কর্তাদের। এমন পরিস্থিতিতে পয়েন্ট পেতে মরিয়া সাদা-কালো শিবির।
Advertisement
সম্পর্কিত সংবাদ