মাদ্রিদ: কোচ আর্নে স্লটের প্রশিক্ষণে মরশুমের শুরুটা দারুণ করেছে লিভারপুল। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচে জিতে মাঠ ছেড়েছেন মহম্মদ সালাহরা। ১৫ পয়েন্ট নিয়ে নক-আউটের পথে অনেকটাই পা বাড়িয়ে রেখেছে অ্যানফিল্ডের ক্লাবটি। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ জিরোনা। ইউরোপ সেরার লড়াইয়ে ছন্দ ধরে রেখে এই ম্যাচেও পুরো পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য স্লট ব্রিগেডের। অন্যদিকে, পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে জিরোনা। হেরেছে চারটিতে। তাই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চকেও ঝালিয়ে নিতে পারেন লিভারপুল কোচ।
Advertisement
দিনের অপর ম্যাচে আটালান্টার বিরুদ্ধে লড়াইয়ে নামবে রিয়াল মাদ্রিদ। চলতি চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। পাঁচ ম্যাচে তিনটিতে হারের মুখ দেখেছে কার্লো আনসেলোত্তি ব্রিগেড। এই অবস্থায় সরাসরি শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে হলে গ্রুপ পর্বের বাকি তিন ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেতে হবে এমবাপেদের। তবে আটালান্টার বিরুদ্ধে লড়াইটা মোটেই সহজ হবে না। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে ইতালির ক্লাবটি। তার চেয়ে বড় কথা, লিভারপুল ও ইন্তার মিলানের মতো আটালান্টাও এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে কোনও ম্যাচ হারেনি। তাই ঘরের মাঠে রিয়ালের বিরুদ্ধে সেই ধারা বজায় রাখাই লক্ষ্য লাওতারো মার্তিনেজেদের। রিয়াল অবশ্য আটালান্টার চ্যালেঞ্জ টপকাতে তৈরি। চোট সারিয়ে দলে ফিরছেন ভিনিসিয়াস জুনিয়র। পাশাপাশি গত ম্যাচে এমবাপের গোলে ফেরাটা স্বস্তিতে রাখছে কোচ আনসেলোত্তিকে।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে ইন্তার মিলানও। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ বেয়ার লেভারকুসেন। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে সিমোনে ইনজাঘি-ব্রিগেড। ম্যান সিটির বিরুদ্ধে ড্র করার পাশাপাশি আর্সেনাল, লিপজিগের মতো দলকে বশ মানিয়েছে ইন্তার। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে লেভারকুসেনের বিরুদ্ধেও পুরো পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য তাদের। অ্যাওয়ে ম্যাচে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ শাখতার ডোনেস্ক। আর পিএসজি খেলবে সালজবার্গের বিরুদ্ধে।