Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আইসিসি’র বর্ষসেরা পুরুষ টি২০ দলের ক্যাপ্টেন রোহিতই, দলে ভারতের ৪ সদস্য

আইসিসি’র বর্ষসেরা পুরুষ টি২০ দলের ক্যাপ্টেন রোহিতই, দলে ভারতের ৪ সদস্য
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি, ২৫ জানুয়ারি: রোহিত শর্মার সাম্প্রতিক ফর্ম ভারতীয় শিবির ও ফ্যানেদের কাছে উদ্বেগজনক হলেও, আইসিসি’র বর্ষসেরা টিমের অধিনায়কত্বের ব্যাটন গেল তাঁরই হাতে। আজ শনিবার ২০২৪ বর্ষসেরা টি২০ টিম ঘোষণা করেছে আইসিসি। তাতে দেখা গেল দলের ব্যাটন রয়েছে হিটম্যানের হাতে। পাশাপাশি এই টিমে ভারতীয় দল থেকে জায়গা পেয়েছেন আরও তিন খেলোয়াড়।
Advertisement
রোহিত শর্মা ছাড়াও এই দলে জায়গা পেয়েছেন বুমরাহ, অর্শদীপ ও হার্দিক পান্ডিয়া। এছাড়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ থেকে মাত্র একজন করে খেলোয়াড় এই তালিকায় স্থান পেয়েছেন। তবে বিরাট কোহলির নাম এই দলের প্রথম একাদশে রাখা হয়নি।
আইসিসি নির্বাচিত এই দলে কারা কারা সুযোগ পেলেন, দেখে নিন।
১. রোহিত শর্মা (অধিনায়ক), ভারত
২. ট্র্যাভিস হেড, অস্ট্রেলিয়া
৩. ফিল সল্ট, ইংল্যান্ড
৪. বাবর আজম, পাকিস্তান
৫. নিকোলাস পুরান (উইকেটরক্ষক), ওয়েস্ট ইন্ডিজ
৬. সিকান্দার রাজা , জিম্বাবুয়ে
৭. হার্দিক পান্ডিয়া, ভারত
৮. রশিদ খান, আফগানিস্তান
৯. ওয়ানিন্দু হাসরাঙ্গা, শ্রীলঙ্কা
১০. জসপ্রীত বুমরাহ, ভারত
১১. অর্শদীপ সিং, ভারত
Advertisement
সম্পর্কিত সংবাদ