Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

আইসিসি-র বিচারে ডিসেম্বরের সেরা ক্রিকেটার বুমরাহ

আইসিসি-র বিচারে ডিসেম্বরের সেরা ক্রিকেটার বুমরাহ
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি: দীর্ঘ ১০ বছর পর অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাসকর ট্রফিতে পরাজিত হয়েছে ভারত। ব্যাটিং ব্যর্থতার মাশুল গুনতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ৫ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে হারেন রোহিতরা। কিন্তু এসবের মধ্যেও ভারতীয় দলের একমাত্র পাওনা ছিল জসপ্রীত বুমরাহ। গোটা সিরিজেই বল হাতে নিজের ১০০ শতাংশ উজার করে দিয়েছেন বুমরাহ। শুধু তাই নয়, সিরিজে যে একটিমাত্র টেস্ট ভারত জিতেছে সেটি তাঁর অধিনায়কত্বেই। এবার তারই পুরস্কার পেলেন ভারতীয় এই তরুণ পেসারটি। আই সিসি-র বিচারে ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটারের সম্মাণ পেলেন তিনি। তবে এর আগে নভেম্বর মাসেও মাত্র ১টি টেস্ট খেলেই আইসিসি প্লেয়ার অফ দ্যা মান্থ পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন জসপ্রীত। অর্থাৎ পরপর ২ বার আইসিসি-র ঐতিহ্যশালী পুরস্কারের জন্য মনোনীত হলেন বুমরাহ। যদিও নভেম্বর মাসে শিকে ছেড়েনি তাঁর। সেই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন পাকিস্তানের হ্যারিস রউফ। তবে এবার সবাইকে পিছনে ফেলে এই শিরোপা জিতে নিলেন জসপ্রীত। উল্লেখ্য, ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩টি টেস্টে মাঠে নামেন তিনি। অ্যাডিলেড, ব্রিসবেন ও মেলবোর্নের সেই তিনটি টেস্টে ১৪.২২ গড়ে মোট ২২টি উইকেট নেন তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ