নয়াদিল্লি: সকাল সাড়ে ১১টা নাগাদ কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং-৭৭৭ বিমান। কিন্তু ৯ ঘণ্টা পর ফের দিল্লিতেই ফিরে এল সেই বিমানটি। নেপথ্যে বিমান সংস্থার একটি বেনজির ভুল। জানা যাচ্ছে, কানাডার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল বোয়িং ৭৭৭-৩০০ এক্সটেনডেড রেঞ্জ (ইআর) বিমানটির। কিন্তু তার বদলে আকাশে ওড়ে বোয়িং ৭৭৭-২০০ লং রেঞ্জ (এলআর) মডেলের বিমান। এদিকে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭-২০০ লং রেঞ্জ বিমানটির কানাডার আকাশে অবতরণের অনুমতিই নেই। উড়ান শুরুর প্রায় ৪ ঘণ্টার মাথায় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। তখন চীনের কুনমিং এলাকায় ছিল বিমানটি। তড়িঘড়ি সেটিকে ফের দিল্লি ফিরিয়ে নিয়ে আসা হয়।



