নয়াদিল্লি: ফের বিতর্কে এয়ার ইন্ডিয়া। সুইত্জারল্যান্ডের জুরিখ বিমানবন্দরে অ্যালকোহল টেস্টে ফেল করলেন এয়ার ইন্ডিয়ার এক পাইলট। গত ৬ সেপ্টেম্বর জুরিখ থেকে দিল্লিগামী বিমানে সহকারী হিসাবে দায়িত্ব নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অ্যালকোহল টেস্টে ফেল করার পর ওই পাইলটকে আর ডিউটিতে রাখা হয়নি। ওই বিমানেই সাধারণ যাত্রী হিসাবে তাঁকে ভারতে নিয়ে আসা হয়। পরে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে গাঁজা সেবন করে বিমান চালানোর অভিযোগ ওঠে এয়ার ইন্ডিয়ার পাইলটের ওঠে। ওই বিমানটি ফুকেট থেকে দিল্লি আসছিল। ওড়িশার আকাশে বিমানটি হঠাত্ করে ৩০০ ফুট নেমে আসায় আহত হন অন্তত ২০ জন যাত্রী। তারপরই পাইলটের গাঁজা সেবন করে বিমান চালানোর বিষয়টি প্রকাশ্যে আসে।



