Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

এয়ার ইন্ডিয়া বিমানে যান্ত্রিক ত্রুটি, দমদম বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ

সাতসকালেই সমস্যায় নিত্যযাত্রীরা। যান্ত্রিক ত্রুটির কারণে নিজের নির্ধারিত সময়ে উড়তে পারেনি এয়ার ইন্ডিয়ার চেন্নাইগামী বিমান

এয়ার ইন্ডিয়া বিমানে যান্ত্রিক ত্রুটি, দমদম বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
  • ১২ আগস্ট, ২০২৬ ১৩:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালেই সমস্যায় নিত্যযাত্রীরা।  যান্ত্রিক ত্রুটির কারণে নিজের নির্ধারিত সময়ে উড়তে পারেনি এয়ার ইন্ডিয়ার চেন্নাইগামী বিমান। এই ঘটনার জেরে আজ বুধবার সকালে দমদম বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়েন। যাত্রীরা। 

Advertisement

জানা গিয়েছে, আজ প্রায় ১৭০ জন যাত্রীকে নিয়ে সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশে বিমানটির টেকঅফের কথা ছিল। যাত্রীরা সকলেই ইতিমধ্যেই বোর্ডিং পক্রিয়া সম্পন্ন করে ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময়ে তাঁদের জানানো হয়, বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর দীর্ঘক্ষণ অপেক্ষা  করার পর ফ্লাইটটি ছাড়ার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য না পাওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে পড়ে। তাঁদের অভিযোগ, বোর্ডিং পাস দেওয়ার সময়েও সমস্যার কথা জানানো হয়নি। দীর্ঘক্ষণ বিমানবন্দরে বসিয়ে রাখলেও সমস্যার সমাধান বা বিকল্প কোনো ব্যবস্থা করা নিয়ে কতৃপক্ষের তরফে সহযোগিতা পাওয়া যায়নি। যার ফলে ক্ষুব্ধ হয়ে দমদম বিমানবন্দরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। 

বিমানবন্দর কতৃপক্ষের  তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে বিমানটি ছাড়া সম্ভব হয়নি। তবে কী কারণে এই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় সেই বিষয়ে কতৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ