Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মাঝ আকাশে চাঞ্চল্য! নিউ ইয়র্ক থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার জরুরি অবতরণ

ফের এয়ার ইন্ডিয়া বিভ্রাট। নিউ ইয়র্ক থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশেই চাঞ্চল্য। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে হঠাৎই ককপিটে বেজে উঠে অগ্নি সতর্কবার্তা।

মাঝ আকাশে চাঞ্চল্য! নিউ ইয়র্ক থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার জরুরি অবতরণ
  • ২০ মার্চ, ২০২৬ ০৮:০৩
Prefer us on Google

নিউ ইয়র্ক, ২০ মার্চ: ফের এয়ার ইন্ডিয়া বিভ্রাট। নিউ ইয়র্ক থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশেই চাঞ্চল্য। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে হঠাৎই ককপিটে বেজে উঠে অগ্নি সতর্কবার্তা। বিমান চালক থেকে শুরু করে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

Advertisement

এআই১১৬ নম্বরের এই বিমানটি নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বই এর উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝ আকাশে পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে সৌদি আরবের মদিনা বিমানবন্দরে জরুরি অবতরণ করান। বিশাল বোয়িং ৭৭৭ বিমানটি নিরাপদে অবতরণ করলেও যাত্রীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। অবতরণের পরেই শুরু হয় তল্লাশি ও প্রযুক্তিগত নানান পরীক্ষা। অবশেষে জানা যায়, আগুন লাগার সতর্কবার্তাটি ছিল সম্পূর্ণ ভুয়ো। একটি প্রযুক্তিগত বিভ্রান্তি মাত্র। স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রী ও ক্রু সদস্যরা। পরে বিমানটিকে ফের উড়ানের জন্য নিরাপদ ঘোষণা করা হলে সেটি পুনরায় মুম্বইয়ের পথে রওনা দেয়।

পাঁচ দিন আগেই, নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে যান্ত্রিক ত্রুটির আশঙ্কায় জরুরি অবতরণ করতে হয়েছিল আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে। উড়ানের সময় চালকদের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। সম্ভাব্য প্রযুক্তিগত সমস্যার নিরিখে বিমানটিকে আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটির।

সম্পর্কিত সংবাদ