Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনার জের? পরপর বিমান বাতিল করছে এয়ার ইন্ডিয়া

আমেদাবাদে বিমান দুর্ঘটনার পর থেকেই বিপত্তি যেন এয়ার ইন্ডিয়ার পিছু ছাড়ছে না। একের পর এক বিমানে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। আর তাই বড় সিদ্ধান্ত নিল এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

ভয়াবহ দুর্ঘটনার জের? পরপর বিমান বাতিল করছে এয়ার ইন্ডিয়া
  • ২০ জুন, ২০২৫ ১৪:০৬
Prefer us on Google

নয়াদিল্লি: আমেদাবাদে বিমান দুর্ঘটনার পর থেকেই বিপত্তি যেন এয়ার ইন্ডিয়ার পিছু ছাড়ছে না। একের পর এক বিমানে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। আর তাই বড় সিদ্ধান্ত নিল এয়ারলাইন্স কর্তৃপক্ষ। শুক্রবার ৮টি বিমান বাতিল করল এয়ার ইন্ডিয়া। এর মধ্যে ৪টি আন্তর্জাতিক এবং ৪টি অভ্যন্তরীণ ফ্লাইট রয়েছে।

Advertisement

টাটাদের এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণ ও অপারেশনালগত কারণেই এই বিমানগুলিকে বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়া এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতিও জারি করেছে। এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে যাত্রীদের সামনে দুটি রাস্তা খোলা রেখেছে এয়ারলাইন্সটি। বিমান বাতিলের কারণে, কোনও যাত্রী সম্পূর্ণ টাকা ফেরত নিতে পারেন, অথবা নিজেদের যাত্রা পিছিয়ে দিতে পারেন। এবিষয়ে বিস্তারিত জানতে কাস্টমার কেয়ার নম্বরও শেয়ার করেছে এয়ার ইন্ডিয়া।

উল্লেখ্য বিষয় হল, এর আগেই বৃহস্পতিবার টাটাদের বিমান সংস্থাটি জানিয়েছিল, প্রতি সপ্তাহে সমস্ত আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমানো হবে। ২১ জুন থেকে ১৫ জুলাই, ২০২৫ পর্যন্ত তিনটি রুটে সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত করার বার্তাও দিয়েছিল। আর তারপরেই শুক্রবারেও বাতিল করা হল ৮টি বিমান। 

সম্পর্কিত সংবাদ