Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নাইট ক্লাবে মহিলার সঙ্গে অশালীন আচরণ, গ্রেপ্তার বায়ুসেনা কর্মী

পার্ক স্ট্রিট থানা এলাকার একটি নাইট ক্লাবে এক মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে রবিবার পুলিশ এয়ারফোর্সের এক কর্মীকে গ্রেপ্তার করে।

নাইট ক্লাবে মহিলার সঙ্গে অশালীন আচরণ, গ্রেপ্তার বায়ুসেনা কর্মী
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক স্ট্রিট থানা এলাকার একটি নাইট ক্লাবে এক মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে রবিবার পুলিশ এয়ারফোর্সের এক কর্মীকে গ্রেপ্তার করে। বিষয়টি নিয়ে হইচই হওয়ায় নাইট ক্লাবের তরফেই থানায় খবর পাঠানো হয়েছিল। পুলিশ এসে মহিলার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে ধৃতকে জেল হেপাজতে রাখার আরজি জানানো হয়। যে কোনো শর্তে জামিনের আবেদন জানান ধৃতের আইনজীবী। সরকারি কৌঁসুলি অভিযুক্তের জামিনে আপত্তি জানান। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক অভিযুক্তকে এক হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। বিচারকের কাছে ওই মহিলার গোপন জবানবন্দি দেওয়ার জন্য চলতি সপ্তাহেই সরকার পক্ষ আবেদন জানাবে বলে এদিন আদালত সূত্রে জানা গিয়েছে।        

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ