Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

নিটের প্রশ্নপত্র পরিবহণের দায়িত্বে বায়ুসেনার বিমান

২১ জুন নিট পরীক্ষার প্রশ্নপত্র পরিবহণে ব্যবহার হবে বায়ুসেনার বিমান। প্রশ্নফাঁস রোধে এনটিএর নতুন পদক্ষেপ। বিস্তারিত পড়ুন।

নিটের প্রশ্নপত্র পরিবহণের দায়িত্বে বায়ুসেনার বিমান
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বারবার প্রশ্নফাঁস। পড়ুয়াদের আত্মহত্যা। এনটিএ-র শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। নিট নিয়ে ভূরি ভূরি অভিযোগ। পথে নেমেছে পড়ুয়ারাও। দাবি একটাই-শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এমনই আবহে আগামী ২১ জুন ফের পরীক্ষা হতে চলেছে। তবে এবার আর কোনো খামতি রাখতে চাই না এনটিএ। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়ুসেনা। শনিবার এনটিএ-র ডিরেক্টর জেনারেল অভিষেক সিং জানিয়েছেন, ২১ তারিখের নিটের প্রশ্নপত্র পরিবহণে ভারতীয় বায়ুসেনার বিমান ব্যবহার করা হবে। প্রথমবার এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে প্রশ্নফাঁস হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এদিন তেলেঙ্গানার মুখ্যসচিব কে রামকৃষ্ণ রাওয়ের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক সিং। সেখানেই বায়ুসেনার বিমানে প্রশ্নপত্র পরিবহণের বিষয়টি নিয়ে বিশদে আলোচনা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনগুলিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। যাতে স্বচ্ছতার সঙ্গে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করা যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ