Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

লক্ষ্য স্কুলছুট হ্রাস, জাতীয় মুক্ত বিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর রাজ্যের

স্কুলছুট কমাতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং (এনআইওএস) অর্থাৎ জাতীয় মুক্ত বিদ্যালয়ের সঙ্গে বৃহস্পতিবার মউ স্বাক্ষর করল স্কুল শিক্ষাদপ্তর। এর ফলে, ভিন রাজ্যে গিয়েও এই মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে পড়াশোনা শেষ করতে পারবেন ছাত্রছাত্রীরা।

লক্ষ্য স্কুলছুট হ্রাস, জাতীয় মুক্ত বিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর রাজ্যের
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলছুট কমাতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং (এনআইওএস) অর্থাৎ জাতীয় মুক্ত বিদ্যালয়ের সঙ্গে বৃহস্পতিবার মউ স্বাক্ষর করল স্কুল শিক্ষাদপ্তর। এর ফলে, ভিন রাজ্যে গিয়েও এই মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে পড়াশোনা শেষ করতে পারবেন ছাত্রছাত্রীরা। ১৯ বছর বয়স পর্যন্ত এই মুক্ত স্কুলে পড়াশোনার জন্য কোনো টাকা লাগবে না। তবে, তারপর থেকে নির্ধারিত ফি দিয়েই পড়াশোনা করতে পারবেন যেকোনো বয়সের ইচ্ছুক ব্যক্তি। স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মনের উপস্থিতিতে স্কুলশিক্ষা কমিশনার বিভু গোয়েল এবং এনআইওসের সচিব কর্নেল শাকিল আহমেদ এই মউয়ে স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন শিক্ষাদপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব বিনোদ কুমার এবং অন্যান্য আধিকারিকরাও। 

Advertisement

মন্ত্রী বলেন, এনআইওএসের সঙ্গে এ ধরনের মউ এই প্রথম। এতে রাজ্যের স্কুলছুটের সংখ্যা কমবে। পরিযায়ী শ্রমিক এবং তাঁদের সন্তানরাও স্কুলশিক্ষার সঙ্গে যুক্ত থাকতে পারবেন। নিজস্ব ভাষাতেই তাঁরা পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। এ ধরনের শিক্ষা সমস্ত সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে স্বীকৃত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ