নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের রেফারির ভুল সিদ্ধান্ত। আর তাই গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেড বনাম পাঞ্জাব এফসি ম্যাচে সৃষ্টি হল তুমুল ঝামেলা। ম্যাচের ফল ১-১। তিনটি লাল কার্ড দেখালেন রেফারি তেজশ নাগভেঙ্কর। পরের ম্যাচে গ্যালারিতে বসতে হবে দুই দলের কোচ ও পাঞ্জাবের একমাত্র গোলদাতা লুংদিমকে।
Advertisement
ঘরের মাঠে গত ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে নর্থইস্ট। শুক্রবার লিড নিয়েও জিততে ব্যর্থ পেড্রো বেনালি ব্রিগেড। ম্যাচের ২৪ মিনিটেই আলেদাইনের গোলে লিড নেয় তারা। ৮২ মিনিটে পাঞ্জাবকে সমতায় ফেরান লুংদিম। এরপর আলেদাইন গোললাইনের প্রায় একহাত বাইরে থেকে বল টানলেও নীরব থাকেন রেফারি। উল্টে প্রতিবাদ করায় মার্চিং অর্ডার দেওয়া হয় পাঞ্জাব কোচকে। লাল কার্ড দেখেন লুংদিম ও বেলানিও। ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকল জন আব্রাহামের দল। পাঞ্জাবের সংগ্রহ ১৯ পয়েন্ট।



