Bartaman Logo
৯ জুন, ২০২৬

তামিলনাড়ুতে ১৭০ আসনে লড়াই করবে এআইএডিএমকে

২৩ এপ্রিল বিধানসভা নির্বাচন। মনোনয়ন জমা দিতে বাকি আর মাত্র ৯ দিন। তামিলনাড়ুতে ভোটের প্রস্তুতি চরমে। এরমধ্যে বিরোধী এনডিএ শিবিরে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পথে।

তামিলনাড়ুতে ১৭০ আসনে লড়াই করবে এআইএডিএমকে
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচন। মনোনয়ন জমা দিতে বাকি আর মাত্র ৯ দিন। তামিলনাড়ুতে ভোটের প্রস্তুতি চরমে। এরমধ্যে বিরোধী এনডিএ শিবিরে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পথে। সব ঠিক থাকলে বেশিরভাগ আসনই তামিলনাড়ুর বিরোধী জোটের প্রধান শরিক এআইএডিএমকের ভাগে আসতে চলেছে। জানা গিয়েছে, রাজ্য বিধানসভার ২৩৪ আসনের মধ্যে তারা ১৭০ আসনে লড়াই করবে তারা। অন্যদিকে, বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে ৩০ আসনে। গতবারের তুলনায় ১০টি বেশি আসনে লড়বেন পদ্মপ্রার্থীরা। 

Advertisement

১৯ মার্চ বৃহস্পতিবার দিল্লি গিয়েছিলেন এআইএডিএমকের সাধারণ সম্পাদক পালানিস্বামী। জানা গিয়েছে, সেখানে অমিত শাহর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পরই আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমঝোতা অনুযায়ী পিএমকে (আনবুমানি) ১৭ ও টিটিভি দিনাকরণের এএমএমকে ৯টি আসন পাচ্ছে। এছাড়াও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জি কে ভাসানের নেতৃত্বাধীন টিএমসির ভাগে পড়ছে তিনটি আসন। 

সম্পর্কিত সংবাদ