Bartaman Logo
১৫ জুন, ২০২৬

এআইএডিএমকের বিদ্রোহী বিধায়করা মন্ত্রী হবে না: টিভিকে

এআইএডিএমকের বিদ্রোহী বিধায়কদের ঠাঁই হবে না তামিলনাড়ুর মন্ত্রিসভায়। জোট শরিকদের আশ্বস্ত করে বুধবার একথা জানাল মুখ্যমন্ত্রী বিজয়ের দল টিভিকে।

এআইএডিএমকের বিদ্রোহী বিধায়করা মন্ত্রী হবে না: টিভিকে
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: এআইএডিএমকের বিদ্রোহী বিধায়কদের ঠাঁই হবে না তামিলনাড়ুর মন্ত্রিসভায়। জোট শরিকদের আশ্বস্ত করে বুধবার একথা জানাল মুখ্যমন্ত্রী বিজয়ের দল টিভিকে। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের খবর এসেছে। শপথ গ্রহণের পর বিধানসভায় আস্থাভোটে বিজয় সরকারকে সমর্থন করেন এআইএডিএমকের বিদ্রোহী বিধায়করা। সেজন্য ওই বিধায়কদের থেকেও মন্ত্রী করা হতে পারে জল্পনা ছড়ায়। বিষয়টি সামনে আসতেই প্রতিবাদে সরব হয় শরিক দলগুলি। সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারিও দেয় ভিসিকে ও বামদলগুলি। 

Advertisement

টিভিকের জোট শরিক ভিসিকে’র সুপ্রিমো থিরুমাভালাভান বলেছেন, ‘আগেই বলেছিলাম, টিভিকে যদি এআইএডিএমকের বিদ্রোহী বিধায়কদের স্বাগত জানায়, তাঁদের মন্ত্রিসভায় ঠাঁই দেয়, তাহলে আমরা সমর্থনের বিষয়টি পুনর্বিবেচনা করব।’ তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই টিভিকের তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করে এব্যাপারে আশ্বস্ত করা হয়েছে। সূত্রের খবর, একই অবস্থানের কথা বিজয়ের দলকে জানিয়েছিল সিপিএমও।  টিভিকের সাধারণ সম্পাদক আদাব অর্জুন জানিয়েছেন খুব শীঘ্রই রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হবে। সদস্য সংখ্যা বেড়ে ৩৪ হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ