Bartaman Logo
১৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজস্ব সংগ্রহ বৃদ্ধিতে ভরসা এআই, দক্ষ সংস্থা বাছাই প্রক্রিয়ার সময়সীমা বাড়ল

রাজস্ব সংগ্রহ বৃদ্ধিতে এআই প্রযুক্তির ব্যবহার করছে সরকার। সময়সীমা ১৯ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বিস্তারিত জানুন।

রাজস্ব সংগ্রহ বৃদ্ধিতে ভরসা এআই, দক্ষ  সংস্থা বাছাই প্রক্রিয়ার সময়সীমা বাড়ল
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ধিত খরচ মোকাবিলায় নিজস্ব রাজস্ব সংগ্রহ বৃদ্ধিই রাজ্যের নতুন সরকারের অন্যতম লক্ষ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ইতিমধ্যেই তা পরিষ্কার করে দিয়েছেন। রাজস্ব সংগ্রহ বৃদ্ধিতে এআই-সহ অত্যাধুনিক প্রযুক্তির উপর ভরসা রাখছে অর্থদপ্তর। রাজস্ব সংগ্রহের ফাঁকফোকরগুলি বন্ধ করেই আয় বাড়াতে চায় নবান্ন। এই ব্যাপারে উদ্যোগ অবশ্য শুরু হয় পূর্বতন জমানার শেষদিকে, নির্বাচন প্রক্রিয়া চলাকালে, গত মার্চের মাঝামাঝি। এআই এনেবেলড রেভিনিউ অপটিমাইজেশান সিস্টেম চালু করতে আগ্রহী সংস্থাগুলির কাছ থেকে আগ্রহপত্র (ইওআই) আহ্বানের বিজ্ঞপ্তি জারি করে অর্থদপ্তর। বিজেপি জমানায় আগ্রহপত্র গ্রহণের সময়সীমা তিনদফায় বাড়ানো হয়েছে। শেষদফায় সময় দেওয়া হয়েছে ১৯ জুন পর্যন্ত। সংশ্লিষ্ট নামী সংস্থাগুলির থেকে আগ্রহপত্র পেতেই এই সময়সীমা বৃদ্ধি। বিধানসভায় বিজেপি সরকারের প্রথম বাজেট পেশের পর প্রক্রিয়াটি গতি পাবে। আশা করছে প্রশাসনিক মহল।

Advertisement

রাজ্য সরকারের নিজস্ব রাজস্ব আদায় হয় জিএসটি, এক্সাইজ, ভূমিরাজস্ব, পরিবহণ কর, রেজিস্ট্রেশন ও  স্ট্যাম্প উিউটি, খনিজ সামগ্রীর উপর রয়্যালটি, বিদ্যুতের উপর করসহ আরো কিছু উৎস থেকে। দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তর এসব রাজস্ব আদায় ব্যবস্থা পরিচালনা করে। কিন্তু দপ্তরগুলির মধ্যে রয়েছে সমন্বয়ের অভাব। তাতে ব্যবস্থা গ্রহণ থেকে নীতিপ্রণয়ন—নানা ক্ষেত্রে একাধিক সমস্যা অর্থদপ্তরের নজরে এসেছে। তাই এআই-মেশিন লার্নিং, বিগ ডেটা অ্যানালিসিসসহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। গৃহীত আগ্রহপত্রের ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাই করা সংস্থাগুলিকে তাদের কাজকর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি জমা দিতে বলা হবে। তারপর চূড়ান্ত টেন্ডারে অংশ নেবে বাছাই সংস্থাগুলি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ