সংবাদদাতা, বনগাঁ: শিক্ষক দিবসে পড়ুয়াদের জন্য গাইঘাটা শশাডাঙা এফ পি স্কুলে চালু হল এ আই জয়ফুল লার্নিং। পড়াশোনা আরও সহজ, দ্রুত ও আকর্ষণীয় করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদদাতা, বনগাঁ: শিক্ষক দিবসে পড়ুয়াদের জন্য গাইঘাটা শশাডাঙা এফ পি স্কুলে চালু হল এ আই জয়ফুল লার্নিং। পড়াশোনা আরও সহজ, দ্রুত ও আকর্ষণীয় করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রযুক্তি নির্ভর শিক্ষণ পদ্ধতি শিক্ষকদের বিকল্প নয়। তবে পড়ুয়ারা এই পদ্ধতিতে আনন্দ সহকারে শিক্ষা লাভ করবে।
এ আই দ্রুত তথ্য বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে প্রশ্নের উত্তর তৈরি করে দেবে। ফলে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বা তাৎক্ষণিকভাবে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে পড়ুয়ারা এর সাহায্য নেবে। তাদের সামনে খুলে যাবে শেখার নতুন সুযোগ। স্কুলের প্রধান শিক্ষক বাবুলাল সরকার বলেন, ‘প্রশ্নোত্তরের আধুনিক ও সহজ পদ্ধতি শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রযুক্তি সম্পর্কে ধারনা গড়ে তুলতে সাহায্য করবে। এআই ব্যবহার করার ক্ষেত্রে ছোটো থেকেই অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে পড়ুয়ারা।’ গাইঘাটা শশাডাঙা এফ পি স্কুলে পিপি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। পড়ুয়া সংখ্যা ১৯৪। পুঁথিগত বিদ্যার পাশাপাশি পড়ুয়াদের মানসিক বিকাশে জোর দেয় স্কুলটি। ভবিষ্যতে স্বনির্ভরতার জন্য দেওয়া হয় বিশেষ পাঠ। শিক্ষক দিবসে এ আই প্রযুক্তির মাধ্যমে শিক্ষা লাভ স্কুলের মুকুটে নতুন পালক যোগ করল বলে অনেকের মত।-নিজস্ব চিত্র