Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

এআই ভিত্তিক পরিষেবা এসবিআইয়ের

স্টেট ব্যাংক অব ইন্ডিয়া নতুন এআই ভিত্তিক পরিষেবা চালু করেছে। গ্রাহকরা অনলাইনে অ্যাকাউন্ট পরিবর্তন ও গ্রিন স্কোর জানতে পারবেন। বিস্তারিত পড়ুন।

এআই ভিত্তিক পরিষেবা এসবিআইয়ের
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাধিক এআই ভিত্তিক ডিজিটাল পরিষেবা চালু করল স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। তাদের দাবি, এই উদ্যোগগুলি গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সহজ, স্মার্ট এবং গ্রহণযোগ্য করে তুলবে। এসবিআই জানিয়েছে, তাদের ‘ইয়োনো’ প্ল্যাটফর্ম থেকে নতুন গ্রাহকরা সেভিংস অ্যাকাউন্টের সঙ্গেই ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারবেন। যোগ্য গ্রাহকরা তাঁদের সেভিংস অ্যাকাউন্টকে কর্পোরেট স্যালারি অ্যাকাউন্টে বদলে নিতে পারবেন এবং যাঁদের স্যালারি অ্যাকাউন্ট আছে, তাঁরা সেটিকে আরও উন্নততর অ্যাকাউন্টে পরিবর্তিত করতে পারবেন অনলাইনে। এর জন্য তাঁদের কোনো ব্র্যাঞ্চে যেতে হবে না। গ্রাহকরা অনলাইন ব্যাংকিংয়ের হাত ধরে কতটা কার্বন নির্গমণ আটকাতে পারছেন, তার হিসাবও তাঁরা পেয়ে যাবেন ইয়োনো-র মাধ্যমে। প্রতি মাসে নিজের ‘গ্রিন স্কোর’ জানতে পারবেন গ্রাহক। এছাড়াও মিলবে আর্থিক স্কোর, যা বিচার্য হবে সঞ্চয়, ঋণ, বিমা, বিনিয়োগ, খরচের ধরন প্রভৃতির উপর ভিত্তি করে। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওই স্কোর সুবিধা করে দেবে, দাবি করেছে এসবিআই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ