Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অ্যাকশন অবতারে অহন

এবার আর প্রেমিক নন, অ্যাকশন অবতারে দেখা যাবে অভিনেতা অহন পাণ্ডেকে। গত বছর মোহিত সুরির পরিচালনায় ‘সাইয়ারা’ ছবিতে নজর কেড়েছিলেন অহন।

অ্যাকশন অবতারে অহন
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

এবার আর প্রেমিক নন, অ্যাকশন অবতারে দেখা যাবে অভিনেতা অহন পাণ্ডেকে। গত বছর মোহিত সুরির পরিচালনায় ‘সাইয়ারা’ ছবিতে নজর কেড়েছিলেন অহন। সেই ছবিতে প্রেমিক কৃষের চরিত্রে তাক লাগিয়েছিলেন তরুণ নায়ক। এবার আলি আব্বাস জাফরের পরিচালনায় অ্যাকশন ছবিতে কাজ করছেন তিনি। এটি অহনের দ্বিতীয় ছবি। শুক্রবার প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক। তা প্রশংসিত সর্বস্তরে। এই ছবিতে অহন জুটি বাঁধছেন অভিনেত্রী শর্বরীর সঙ্গে। পাশাপাশি রয়েছেন ববি দেওলও। জানা গিয়েছে, ইতিমধ্যে ছবির শ্যুটিং হয়েছে। চলতি বছরই ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। যশরাজ ফিল্মস প্রযোজনা সংস্থার এই সিনেমায় অহনের সম্পূর্ণ লুক অবশ্য প্রকাশ্যে আসেনি। ইন্ডাস্ট্রির অন্দরে শোনা যাচ্ছে, শীঘ্রই তা দিয়ে চমক দেবেন নির্মাতারা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ