Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

জুটিতে অহন-অনীত

ফের জুটি বাঁধছেন অহন পাণ্ডে ও অনীত পাড্ডা। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’ ছবিতে তাঁদের জুটি নজর কেড়েছিল দর্শক মহলে।

জুটিতে অহন-অনীত
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ফের জুটি বাঁধছেন অহন পাণ্ডে ও অনীত পাড্ডা। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’ ছবিতে তাঁদের জুটি নজর কেড়েছিল দর্শক মহলে। মোহিত সুরি পরিচালিত রোমান্টিক ঘরানার মিউজিক্যাল এই ছবি বক্স অফিসেও দারুণ ফল করেছিল। ফলে তাঁরা কবে আবার জুটি বাঁধছেন, তা নিয়ে চর্চা ছিল। অবশেষে জবাব মিলেছে। মোহিতের পরিচালনাতেই দ্বিতীয়বার পর্দায় জুটি বাঁধছেন অহন ও অনীত। সবকিছু ঠিক থাকলে চলতি বছর অক্টোবর বা নভেম্বরে শুরু হবে এই ছবির শ্যুটিং। আর গল্প? শোনা যাচ্ছে, এবারও রোমান্টিক ঘরানার ছবি তৈরি করছেন মোহিত। এই মুহূর্তে প্রি-প্রোডাকশন স্তরে রয়েছে এই ছবি। এদিকে, অনীতের ‘শক্তি শালিনী’ মুক্তির অপেক্ষায়। অন্যদিকে, আলি আব্বাস জাফরের পরিচালনায় অহনকে দেখা যাবে একটি অ্যাকশন ছবিতে। অহন ও অনীতের সম্পর্ক নিয়েও নানা জল্পনা চলছে বলি পাড়ায়। শোনা যাচ্ছে, ‘সাইয়ারা’র মুক্তির পরই তাঁদের সম্পর্কের সূত্রপাত। তারপর থেকে একাধিক অনুষ্ঠান, রেস্তরাঁয় একসঙ্গে দেখা গিয়েছে দুই তারকাকে। সমাজমাধ্যমে সম্পর্কে থাকার ইঙ্গিতও দিয়েছিলেন তাঁরা। যদিও স্পষ্ট করেননি নিজেদের অবস্থান। কবে তাঁরা প্রেমে সিলমোহর দেন, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ