Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আগ্রাসনই মন্ত্র মার্ক উডের

আগ্রাসনই মন্ত্র মার্ক উডের
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
রাজকোট: রান খরচ হলেও চিন্তা নেই। উইকেট নেওয়াই আসল। সেটাই তফাত গড়ে দেয় ম্যাচে। এই ক্রিকেট দর্শনই সঙ্গী ইংল্যান্ডের পেসার মার্ক উডের। মঙ্গলবার রাজকোটে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে নামার আগে তাঁর মন্তব্য, ‘আমরা উইকেট নেওয়ার লক্ষ্যেই ঝাঁপাচ্ছি। তাই রান বেশি দিয়ে ফেললেও উদ্বিগ্ন নই। কোচ ব্রেন্ডন ম্যাকালাম চাইছেন, আমরা যেন ক্রমাগত উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলতে পারি। চিপকে শনিবার খারাপ বোলিং করিনি। জানতাম, জিততে হলে ভারতকে অল-আউট করতে হবে।’ উডের বক্তব্যে পরিষ্কার যে, আগ্রাসনই তাঁর মন্ত্র।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ