Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ম্যাগাজিন

আগরপাড়ায় আয়ুষ মেলা

আগরপাড়ায় আয়ুষ মেলা
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
আগরপাড়া বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন তথা উষুমপুর খেলার মাঠে সদ্য অনুষ্ঠিত হল আয়ুষ মেলা। গত ২৯-৩১ জানুয়ারি পর্যন্ত চলে এই মেলা। এখানে আয়ুষের সবক’টি বিভাগ— যেমন আয়ুর্বেদ, ইউনানি, যোগ ও ন্যাচেরোপ্যাথি, সিদ্ধা ও হোমিওপ্যাথি সংক্রান্ত নানাবিধ শিবির আয়োজিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় মেলা। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল যোগা প্রদর্শনী ও প্রশিক্ষণ শিবির, ভেষজ উদ্ভিদ বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, নানা আলোচনা সভা, বিনামূল্যে আয়ুষ চিকিৎসা ও ওষুধ বিতরণ ইত্যাদি। মেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ, ব্লাড সুগার ও হিমোগ্লোবিন পরীক্ষারও আয়োজন ছিল। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য নানা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলে এই মেলা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ