Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রাক্তনীকেই বিশ্বভারতীর নতুন উপাচার্য নিয়োগ কেন্দ্রের

বিশিষ্ট কৃষি বিজ্ঞানী প্রবীরকুমার ঘোষকে বিশ্বভারতীর নতুন উপাচার্য নিয়োগ করল কেন্দ্র। আগামী পাঁচ বছর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন তিনি।

প্রাক্তনীকেই বিশ্বভারতীর নতুন উপাচার্য নিয়োগ কেন্দ্রের
  • ১৯ মার্চ, ২০২৫ ০৯:০৩
Prefer us on Google

শান্তিনিকেতন, ১৯ মার্চ: বিশিষ্ট কৃষি বিজ্ঞানী প্রবীরকুমার ঘোষকে বিশ্বভারতীর নতুন উপাচার্য নিয়োগ করল কেন্দ্র। আগামী পাঁচ বছর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন তিনি। প্রবীরবাবু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানে একসময় পড়াশোনা করেছেন। প্রাক্তনীর হাতেই দেশের ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়ের ভার ন্যস্ত করল কেন্দ্র। সেইসঙ্গে ঠাকুর পরিবারের বাইরের কোনও প্রাক্তনী এই প্রথম বিশ্বভারতীর উপাচার্যের দায়িত্ব নিতে চলেছেন। 

Advertisement

২০২৩ সালের নভেম্বরে বিদ্যুৎ চক্রবর্তী অবসর নেওয়ার পর থেকে এতদিন পর্যন্ত বিশ্বভারতীতে কোনও স্থায়ী উপাচার্য ছিলেন না। অন্তর্বর্তী উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব সামলাচ্ছিলেনএতদিন পরে অবশেষে স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী। গত মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক থেকে প্রবীরবাবুর নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

প্রবীরকুমার ঘোষের জন্ম মুর্শিদাবাদের কামারপুরে। ১৯৮৫ সালে বিশ্বভারতী থেকে স্নাতক হন। কর্মজীবনে নানা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বিশ্বভারতীর দায়িত্ব নেওয়ার আগে ছত্তিশগড়ের রায়পুরের আইসিএআর এনআইবিএসএম-এর ডিরেক্টর ও উপাচার্য পদে দায়িত্ব সামলেছেন ৬৩ বছর বয়সি এই কৃষি বিজ্ঞানী। দীর্ঘ চার দশক পরে ফের বিশ্বভারতীতে ফিরে যাচ্ছেন তিনি। সেইসঙ্গে ১৫ মাস পরে স্থায়ী উপাচার্য পেতে চলেছে বিশ্বভারতী।

Advertisement
সম্পর্কিত সংবাদ