Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুরে আদিবাসী সমাজের উন্নয়নে জোর দেওয়ার বার্তা কৃষিমন্ত্রীর

বোলপুরে হুল দিবসের অনুষ্ঠানে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল আদিবাসী সমাজের উন্নয়নে জোর দেন। কৃষকদের সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ জানালেন। বিস্তারিত পড়ুন।

বোলপুরে আদিবাসী সমাজের উন্নয়নে জোর দেওয়ার বার্তা কৃষিমন্ত্রীর
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: হুল দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে কৃষকদের স্বার্থরক্ষা এবং আদিবাসী সমাজের উন্নয়নে জোর দেওয়ার বার্তা দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। মঙ্গলবার রাজ্য সরকারের উদ্যোগে বোলপুর-শ্রীনিকেতন ব্লকের পাঁচশোয়া রবীন্দ্র বিদ্যাপীঠ ক্রীড়াঙ্গণে হুল দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা, জেলাশাসক ধবল জৈন, জেলার পুলিশ সুপার ভিদিত রাজ ভুন্দেশ সহ প্রশাসনের আধিকারিকরা। 

Advertisement

এদিন কৃষিমন্ত্রী বলেন, বাংলার চাষিরা দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। অনেক ক্ষেত্রে সরকারি প্রকল্পের প্রকৃত সুবিধা তাঁদের কাছে পৌঁছায়নি। তিনি পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বলেন, কৃষকদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়েছে। বর্তমান সরকারের লক্ষ্য প্রতিটি কৃষকের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া। কৃষকদের সমস্ত সমস্যার দ্রুত সমাধান করা হবে। আদিবাসী সমাজের প্রশংসা করে মন্ত্রী বলেন, এই সমাজের মানুষের কঠোর পরিশ্রমেই বাংলার কৃষি ও অর্থনীতির ভিত আরও শক্তিশালী হয়েছে। মাঠে ফসল উৎপাদন থেকে শুরু করে সেই ফসল বাজার পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আদিবাসী সমাজকে উন্নয়নের মূল স্রোতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব দেন। রামপুরহাটের মাসড়ায় হুল দিবসের অনুষ্ঠানে ছিলেন বিধায়ক ধ্রুব সাহা সহ বিশিষ্টরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ