Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

কৃষি দপ্তরের অভিযান, শোকজ ৩ সার ব্যবসায়ীকে

ময়নাগুড়িতে কৃষি দপ্তরের অভিযানে ৩ সার ব্যবসায়ীকে শোকজ করা হয়েছে। স্টক রেজিস্টার না রাখায় নেওয়া হয়েছে এই পদক্ষেপ। বিস্তারিত পড়ুন।

কৃষি দপ্তরের অভিযান, শোকজ ৩ সার ব্যবসায়ীকে
  • ২ আগস্ট, ২০২৬ ২০:২৭
Prefer us on Google

ময়নাগুড়ি ব্লক জুড়ে কৃষি দপ্তরের অভিযান অব্যাহত। আজ, রবিবার ময়নাগুড়িতে শোকজ করা হলো তিনজন সার ব্যবসায়ীকে। কৃষি দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, স্টক রেজিস্টার মেনটেইন না করার জন্যই ওই ব্যবসায়ীদের শোকজ করা হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে কৃষি দপ্তরের অভিযানে ছয় ব্যবসায়ীকে শোকজ করা হয়েছিল। এদের মধ্যে এক ব্যবসায়ীকে নির্দিষ্ট মানের সার বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কৃষি দপ্তর। কৃষি দপ্তরের এক আধিকারিক বলেন, প্রতিনিয়ত ময়নাগুড়ি ব্লক জুড়ে অভিযান চলছে। এখন পর্যন্ত ৯ জন ব্যবসায়ীকে শোকজ করা হয়েছে। প্রত্যেকটি বাজার এলাকায় নজরদারি শুরু হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ