Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোলে জলপ্রকল্পের কাজের সূচনায় বিরোধী শূন্য রাজনীতির ডাক অগ্নিমিত্রার

আসানসোল পুরসভার ৯৭ নম্বর ওয়ার্ডের নাকরাসোতা এলাকা। বিরোধী নেত্রী থাকাকালীন এই এলাকাতেই ইস্কোর মাধ্যমে জল প্রকল্পের সূচনা করতে এসে তৃণমূল কর্মী, সমর্থকদের হাতে চরম হেনস্থার শিকার হয়েছিলেন অগ্নিমিত্রা পাল।

আসানসোলে জলপ্রকল্পের কাজের সূচনায় বিরোধী শূন্য রাজনীতির ডাক অগ্নিমিত্রার
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোল পুরসভার ৯৭ নম্বর ওয়ার্ডের নাকরাসোতা এলাকা। বিরোধী নেত্রী থাকাকালীন এই এলাকাতেই ইস্কোর মাধ্যমে জল প্রকল্পের সূচনা করতে এসে তৃণমূল কর্মী, সমর্থকদের হাতে চরম হেনস্থার শিকার হয়েছিলেন অগ্নিমিত্রা পাল। ‘গো ব্যাক’ স্লোগান ও কালো পতাকা দেখানো হয়েছিল বিজেপি নেত্রীকে। শনিবার সেই নাকরাসোতা এলাকাতেই জল প্রকল্পের উদ্বোধনে এসে বিরোধী শূন্য রাজনীতির ডাক দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা। সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে অগ্নিমিত্রা বলেন, কোনো বিরোধী মানুষকে রাজনীতি করতে দেবেন না।  কোনো রকম অসুবিধা হলে আমাদের জানাবেন আমরাই সমাধান করে দেব। আমরা সব সময় আপনাদের পাশেই থাকব। অন্য কাউকে ভিতরে ঢুকতে দেবেন না। 

Advertisement

অগ্নিমিত্রার পাল্টা তোপ, যদি তাঁরা কিছু করত তা হলে এতদিন ধরে এলাকায় জলের সমস্যা থাকতো না। কীভাবে আমাকে কালো পতাকা দেখানো হয়েছিল আপনাদের মনে আছে তো! তৃণমূলের টুকরে টুকরে গ্যাং এটা করেছিল। এক বছর আগেও নাকরাসোতা ছিল তৃণমূলের দুর্গ। এখানেই ইস্কোর সিএসআর ফান্ডের মাধ্যমে জল প্রকল্পের শিলান্যাস করতে এসেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা। তাঁকে দেখে ‘গো ব্যাক স্লোগান’ দেওয়া হয়। এই হেনস্থার কারণে শিলান্যাস না করেই ফিরতে হয় বিজেপি নেত্রীকে। সে দিন আর নেই। এবার বিরোধী নেত্রী থেকে  খোদ মন্ত্রী হয়ে এলাকায় বিরোধী শূন্য রাজনীতির ডাক দিলেন অগ্নিমিত্রা। এদিন তিনি রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই কংগ্রেস প্রার্থীকে পুলিশ, খুনের মামলায় গ্রেপ্তার করেছে। এনিয়ে টুইট করেন রাহুল গান্ধীও। রাহুলের সেই টুইট প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, প্রার্থীকে পুলিশ কেন গ্রেপ্তার করেছে সেটা পুলিশই বলতে পারবে। রাহুল গান্ধীর কাছে দেশবাসী প্রতিহিংসার রাজনীতির কথা শুনবে না। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিল যে দল তাঁদের মুখে এসব মানায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বিরোধী নেতা-নেত্রীদের প্রতি কি আচরণ হয়েছিল তা রাজ্যবাসী জানে। এদিন নাকরাসোতা এলাকা থেকে আসানসোল পুরো এলাকার ২২ কোটি টাকার জল প্রকল্পের শিলান্যাস করেন পুরমন্ত্রী। অগ্নিমিত্রা বলেন, কোনো এলাকায় জলের সমস্যা থাকবে না। পুজোর আগে কোনো রাস্তা ভাঙাচোরা থাকবে না। এই জল প্রকল্প থেকেই ৩৩ হাজারের বেশি মানুষ উপকৃত হবেন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পোন্নমবলম এস। জেলাশাসক বলেন, অগ্নিমিত্রা পাল দপ্তরের দায়িত্ব পাওয়ার পর আমরুত টু প্রকল্পে অর্থের জোগান অনেক গুণ বেড়েছে। এর ফলে দ্রুতগতিতে কাজ হচ্ছে।  ২২ কোটি টাকা দিয়ে ন’টি ওভারহেড কাজের শিলান্যাস হল। এক বছরের মধ্যেই এই জল প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। আসানসোল পুরসভার কমিশনার দিলীপ মিশ্রা বলেন, নাকরাসোতা,পুরুষোত্তমপুর, বড়োতোড়িয়া, রানিগঞ্জ, বরাকর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ এই প্রকল্প থেকে পানীয় জলের সুবিধা পাবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ