Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

কাল ট্রায়াল রানের পর আজ প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ছুটল নিউ ফরাক্কার ধসে যাওয়া লাইন দিয়ে

নিউ ফরাক্কার ধসে যাওয়া লাইনে ট্রায়াল রানের পর প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ছুটল। রেল পরিষেবা স্বাভাবিক হচ্ছে। বিস্তারিত পড়ুন।

কাল ট্রায়াল রানের পর আজ প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ছুটল নিউ ফরাক্কার ধসে যাওয়া লাইন দিয়ে
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৩৫
Prefer us on Google

বৃহস্পতিবার ভোর থেকেই মুর্শিদাবাদে বিপর্যস্ত হয়ে পড়ে রেল পরিষেবা। টানা প্রবল বৃষ্টির জেরে তিনডাঙা ও নিউ ফরাক্কা স্টেশনের মধ্যবর্তী অংশে উত্তরবঙ্গগামী আপ লাইনের রেলপথের মাটি বসে যায়। ফলে ওই রুটে ট্রেন চলাচল কার্যত থমকে যায়। একের পর এক দূরপাল্লার ট্রেন, বিশেষ করে উত্তরবঙ্গমুখী এক্সপ্রেস বাতিল করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। দ্রুত শুরু হয় ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতির কাজ। দীর্ঘ প্রায় ৬০ ঘণ্টার প্রচেষ্টার পর অবশেষে শনিবার সন্ধ্যায় কাজ শেষ হয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরে ওই রুটের ট্রেন পরিষেবা। আজ ট্রায়াল রানের পর প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ছুটল নিউ ফরাক্কার ধসে যাওয়া লাইন দিয়ে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ