Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

‘কেওয়াইসি আপডেট’ করে ঘুম, উঠে দেখলেন অ্যাকাউন্ট ফাঁকা! প্রতারকদের ফাঁদে রাজারহাটের যুবক

ব্যাংকের প্রতিনিধি পরিচয় দিয়ে ফোন করেছিল প্রতারকরা। ‘স্যর, কেওয়াসি আপডেট নেই। বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট’। কী করে আপডেট হবে? প্রতারকরা জানায়, চিন্তা নেই।

‘কেওয়াইসি আপডেট’ করে  ঘুম, উঠে দেখলেন অ্যাকাউন্ট ফাঁকা! প্রতারকদের ফাঁদে রাজারহাটের যুবক
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ব্যাংকের প্রতিনিধি পরিচয় দিয়ে ফোন করেছিল প্রতারকরা। ‘স্যর, কেওয়াসি আপডেট নেই। বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট’। কী করে আপডেট হবে? প্রতারকরা জানায়, চিন্তা নেই। বাড়িতে বসেই হয়ে যাবে। মুহূর্তের মধ্যে যুবকের হোয়াটসঅ্যাপে পাঠানো হয় একটি অ্যাপ্লিকেশন। ডাউনলোডও করেন তিনি। এটিএম কার্ডের ছবিও পাঠিয়ে দেন। তারপর খাওয়া-দাওয়া সেরে ঘুমোতে চলে যান। ঘুম থেকে উঠে দেখেন, তাঁর ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা! পরপর ১০টি ট্রানজাকশনের মেসেজ। ঘুমের মধ্যে সেই শব্দ পাননি। মাথায় হাত রাজারহাটের প্রতারিত যুবকের। প্রায় তিন লক্ষ টাকা লোপাট। ওই টাকা ফিরে পেতে তিনি রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত যুবকের বাড়ি রাজারহাট থানার কদমপুর এলাকায়। পৌঁনে ১২টা নাগাদ তাঁর কাছে ওই ফোনটি এসেছিল। হোয়াটসঅ্যাপে পাঠানো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন এবং প্রতারকরা ডেবিট কার্ডের ছবি চাইলে পাঠিয়ে দেন। প্রতারকরা খুশি হয়ে তাঁকে জানায়, ‘স্যর আপনি রেস্ট নিন। আমরা বাকি কাজটা করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আপডেট হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না।’ ওই যুবক ভেবেছিলেন, ব্যাংক থেকে ফোন করেছিল। তাই চিন্তার কিছু নেই। ভাত খেয়ে দিব্যি দুপুরে ঘুমিয়ে পড়েন। বিকাল ৪টা নাগাদ ঘুম থেকে উঠে মোবাইল হাতে নেন। তখনই লক্ষ্য করেন, তাঁর অ্যাকাউন্টে গচ্ছিত ২ লক্ষ ৯৮ হাজার টাকা ১০টি ট্রানজাকশনে তুলে নেওয়া হয়েছে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ৭ জুলাই তিনি রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ