রেখা। ফিল্মি দুনিয়ায় এক রহস্যের নাম। ঠিক একদিন পরে ৭১ বছর বয়স হবে তাঁর। তবে আজও রেখার উপস্থিতি সমান মাদকতায় ভরা। রহস্যে ঘেরা তাঁর ব্যক্তিগত জীবনও। প্রেমে পড়েছেন বারবার। কিন্তু পরিণতি? কখনো একাকীত্ব, কখনো অপমান। বিনোদ মেহরার সঙ্গে রেখার সম্পর্ক ঘিরে একসময় নানা চর্চা ছিল বলিউডে। শোনা যায়, কলকাতায় গোপনে বিয়েও করেন তাঁরা। সদ্যবিবাহিত ‘স্ত্রী’কে নিয়ে বিনোদ মুম্বইয়ের বাড়িতে যান। তবে তাঁর মা কমলা মেহরা রেখাকে পুত্রবধূ হিসেবে মেনে নেননি। বিনোদের মাকে প্রণাম করার চেষ্টা করেন রেখা। ক্ষিপ্ত কমলা নাকি স্যান্ডেল উঁচিয়ে রণংদেহী রূপ ধারণ করেন! এই অপমানে রেখা গভীর আঘাত পেয়েছিলেন।



