Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

টি-টোয়েন্টির পর এবার একদিনের সিরিজেও হার ভারতের

ইংল্যান্ড-আয়ারল্যান্ড সফরে সিরিজ হারের ধারা বজায় রাখল গৌতম গম্ভরের ছেলেরা। টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর একদিনের সিরিজেও হারল ২-১ ব্যবধানে।

টি-টোয়েন্টির পর এবার একদিনের সিরিজেও হার ভারতের
  • ২০ জুলাই, ২০২৬ ০০:৪৩
Prefer us on Google

লন্ডন: ইংল্যান্ড-আয়ারল্যান্ড সফরে সিরিজ হারের ধারা বজায় রাখল গৌতম গম্ভরের ছেলেরা। টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর একদিনের সিরিজেও হারল ২-১ ব্যবধানে। এদিন লর্ডসে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড পাহাড় প্রমাণ ৩৮৭ রান তোলে। ইংল্যান্ডের দুই ওপেনিং ব্যাটারের সামনে কার্যত আত্মসমর্পণ করেন ভারতীয় বোলাররা। বেন ডাকেট এবং জ্যাকব বেথেলের ওপেনিং জুটি তোলে ১৯২ রান। ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডাকেট। বেথেল আউট হন ৯১ রানে। এছাড়াও রুট ক্রিজে থাকেন ৭৪ রানে। ৪১ রান করে নট আউট থেকে যান যশ বাটলার।

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটাও খারাপ হয়নি। অধিনায়ক শুভমান গিল এবং রোহিত শর্মা জুটি দারুণ ভাবে শুরু করে। ব্যক্তিগত ৭৭ রানে আউট হন ভারতীয় অধিনায়ক। গিল আউট হয়ে গেলেও ভারতের রানের ধারা বজায় রাখেন দুই বুড়ো সুপারস্টার রোহিত শর্মা এবং বিরাট কোহলি। রোহিত শর্মা এদিন ১১০ বলে করলেন ১৩৮ রান। রো-কো জুটি এদিন তোলে ১১৩ রান। বিরাট কোহলি আউট হন ৭৪ রানে। কিন্তু ডু অর ডাই ম্যাচে এই তিন ব্যাটার বাদে আর কাউকে সামান্যতম লড়াই করতে দেখা গেল না। ঈশান কিষান, শ্রেয়স আইয়ার, কে এল রাহুলরা যেন অপেক্ষায় ছিলেন কতক্ষণে ড্রেসিংরুমে ফিরবেন। ভারতের মাঝের সারির ব্যাটিং ব্যর্থতায় ২৭ রানে ইংল্যান্ডের কাছে শেষ একদিনের ম্যাচে হারলো টিম ইন্ডিয়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ