Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬

বিহারে চল্লিশ দিন জেলে কাটিয়ে লড়াইয়ের বার্তা বামনেত্রী কান্তির

সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবসে কলেজ স্ট্রিটের সভায় বক্তব্য রাখলেন এসএফআইয়ের বিহারের সভাপতি কান্তি কুমারী।

বিহারে চল্লিশ দিন জেলে কাটিয়ে লড়াইয়ের বার্তা বামনেত্রী কান্তির
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবসে কলেজ স্ট্রিটের সভায় বক্তব্য রাখলেন এসএফআইয়ের বিহারের সভাপতি কান্তি কুমারী। দিন কয়েক আগে নালন্দায় সরকারি কলেজের দাবিতে আন্দোলনে নেমে তিনি বিহারে ৪০ দিন জেল জীবন কাটিয়ে এসেছেন। এদিন কলেজ স্ট্রিটের সভা থেকে তিনি বলেন, ‘১৫ আগস্ট ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা মিলেছে। এখন বিভিন্ন স্তরে চোরেদের শাসন থেকে স্বাধীনতা পেতে হবে। যারা আমাদের রুটি কেড়ে নেয়, শিক্ষা কেড়ে নেয়, সেই চোরেদের বিরুদ্ধে লড়াই চলবে।’ বেথুন কলেজ থেকে মিছিল করে কলেজ স্ট্রিটে সমাবেশ করে এসএফআই। কান্তি ছাড়াও সেখানে বক্তব্য রাখেন দীপ্সিতা ধর, প্রণয় কার্যী, সৌভিক দাস বক্সি প্রমুখ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ