Bartaman Logo
১২ জুন, ২০২৬

মালব্যনগরের পর তুঘলকাবাদ, ফের রাজধানীর বহুতলে আগুন! মৃত ৩

দিল্লির তুঘলকাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক। বিস্তারিত পড়ুন।

মালব্যনগরের পর তুঘলকাবাদ, ফের রাজধানীর বহুতলে আগুন! মৃত ৩
  • ১২ জুন, ২০২৬ ১১:১৪
Prefer us on Google

নয়াদিল্লি, ১২ জুন: দিল্লির মালব্যনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই রাজধানীতে ফের অগ্নিকাণ্ড। দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদ এলাকায় শুক্রবার ভোররাতে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে। মৃতদের মধ্যে রয়েছেন ২২ বছর বয়সি এক যুবক এবং দুই মহিলা। এছাড়া আরও দু’জনের অবস্থা সংকটজনক। তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

প্রাথমক তদন্তে জানা গিয়েছে, রাত প্রায় ২টা ৩ মিনিট নাগাদ তুঘলকাবাদের গলি নম্বর ১-এ অবস্থিত একটি আবাসিক ভবনের নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগে। উন্ড ফ্লোরসহ মোট ছয়তলা বিশিষ্ট ভবনটিতে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ায় বহু বাসিন্দা আটকে পড়েন। পরে সেই আগুন ভয়াবহ আকার নেয়। শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে আনুমান তদন্তকারীদের। আগুন দ্রুত পার্কিংয়ে থাকা সাতটি গাড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। চারটি দমকল ইঞ্জিন, সিএটিএস অ্যাম্বুল্যান্স এবং অন্যান্য জরুরি পরিষেবার কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ শুরু করেন। ঘন ধোঁয়ার কারণে উপর তলগুলি পর্যন্ত পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে উদ্ধারকর্মীদের। ফলে বাসিন্দাদের নিরাপদে বের করে আনতে ব্যাপক অভিযান চালানো হয় বেশ কয়েক ঘণ্টা ধরে।

উদ্ধারকারী দল মোট আটজনকে এলাকে থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।  দমকলকর্মীরা ছাদে উঠে একটি তালাবদ্ধ গেট কেটে দুই কিশোরীকে উদ্ধার করেন। ধোঁয়ার হাত থেকে বাঁচতে তারা ছাদে আশ্রয় নিয়েছিল বলে অনুমান করা হচ্ছে। পরে আরও একজনকে উদ্ধার করা হয়। দমকল বিভাগের কর্মকর্তারা জানান, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর ৩টা ৪৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৪টার মধ্যে সম্পূর্ণভাবে আগুন নেভানো সম্ভব হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং বৈদ্যুতিক সংযোগের অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ