Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দিল্লির পর হিমাচল প্রদেশেও চালু হচ্ছে ভলভো পরিষেবা

দিল্লির পর এবার কলকাতা থেকে বাসে সরাসরি হিমাচল প্রদেশে যাওয়া যাবে। চালু হতে চলেছে ভলভো বাস পরিষেবা।

দিল্লির পর হিমাচল প্রদেশেও চালু হচ্ছে ভলভো পরিষেবা
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দিল্লির পর এবার কলকাতা থেকে বাসে সরাসরি হিমাচল প্রদেশে যাওয়া যাবে। চালু হতে চলেছে ভলভো বাস পরিষেবা। করুণাময়ী বা বেলঘরিয়া টার্মিনাস থেকে ওই বাস ছাড়বে। রাজ্যের পরিবহণ দপ্তর এই উদ্যোগ নিচ্ছে। খুব শীঘ্রই এই পরিষেবা চালু হবে। রাজ্য সরকার মোট তিন হাজার ভলভো বাস নামানোর পরিকল্পনা নিয়েছে। এ ব্যাপারে পরিবহণ মন্ত্রী অর্জুন সিং বলেন, কলকাতা থেকে দিল্লি বাস পরিষেবা আমাদের সরকার প্রথম চালু করেছে। ভলভো বাসে আরামেই যাত্রীরা যেতে পারবেন। এবার হিমাচল প্রদেশেও এই পরিষেবা চালু করব। হিমাচল প্রদেশে অনেক মন্দির রয়েছে। অনেক দর্শনীয় স্থান রয়েছে। সেখানে ভিড় জমান বাঙালি পর্যটকরা। কলকাতা থেকে বাস পরিষেবা চালু হলে পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে খুব সুবিধা হবে। একারণে ভলভো বাসের সংখ্যা বাড়াতে হবে। গত ১৫ বছরে বাংলার মান নীচে নেমে গিয়েছে। পরিবহণ ব্যবস্থার মাধ্যমে বাংলার মুখ উজ্জ্বল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ