Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

তিনটি মহাকাশ অভিযান, ‘প্রিয় জায়গায়’য় কাটিয়েছেন ৬০৮ দিন! ২৭ বছরের কর্মজীবনে দাঁড়ি টানলেন সুনীতা

১৯৯৮ থেকে ২০২৬। ২৭ বছরের রোমাঞ্চকর কর্মজীবনের ইতি। অবসর নিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস।

তিনটি মহাকাশ অভিযান, ‘প্রিয় জায়গায়’য় কাটিয়েছেন ৬০৮ দিন! ২৭ বছরের কর্মজীবনে দাঁড়ি টানলেন সুনীতা
  • ২১ জানুয়ারি, ২০২৬ ১২:০১
Prefer us on Google

ওয়াশিংটন, ২১ জানুয়ারি: ১৯৯৮ থেকে ২০২৬। ২৭ বছরের রোমাঞ্চকর কর্মজীবনের ইতি। অবসর নিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। গত ২৭ ডিসেম্বর ছিল তাঁর কর্মজীবনের শেষদিন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। অবসরের সময়ে সুনীতা বলেন, ‘মহাকাশ ছিল আমার সবচেয়ে প্রিয় জায়গা। এই ২৭ বছরের যাত্রা আমার জীবনের অন্যতম প্রাপ্তি।’

Advertisement

মহাকাশ অভিযানের ইতিহাসে সুনীতা উইলিয়ামস একজন উজ্বল ব্যাক্তিত্ব। ১৯৯৮ সালে যোগ দেন নাসায়। জীবনের মোট ৬০০ দিনের বেশি মহাকাশে কাটিয়েছেন সুনীতা। যা নাসার ইতিহাসে এখনও পর্যন্ত দ্বিতীয় দীর্ঘতম। অংশ নিয়েছেন মোট তিনটি মহাকাশ অভিযানে।

 ২০০৬ সালে ডিসকভারি নামক স্পেস শাটলে চড়ে প্রথমবার মহাকাশে পাড়ি দেন সুনীতা। এই মিশনে পর পর মোট চারটি স্পেস ওয়াক করে রেকর্ড গড়েন তিনি। দ্বিতীয়বার, ২০১২ সালে ফের ১২৭ দিনের একটি মহাকাশ মিশনে পাড়ি দেন এই ভারতীয় কন্যা। তখন বিশেষ ভূমিকা পালন করেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের বিভিন্ন যান্ত্রিক ত্রুটি মেরামতে। সে সময় পালন করেন মহাকাশ স্টেশন কমান্ডারের দায়িত্ব।

তাঁর ২০২৪ সালের অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ। সেবার ১০ দিনের জন্য মহাকাশে গিয়ে প্রতিকূলতার মুখে পড়েন সুনীতা। মহাকাশযানের যান্ত্রিক গোলোযোগে সেখানে আটকে পড়েন তিনি। স্বাভাবিকভাবে বিশ্ববাসীর মধ্যে বাড়ছিল উদ্বেগ। শেষ পর্যন্ত সাড়ে ন’মাস পরে অন্য সহযোগীদের সঙ্গে নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন এই নভশ্চর।

 

সম্পর্কিত সংবাদ