Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ভারতের সামনে  আফগানিস্তান

উন্নত র‌্যাংকিংয়ের সুবাদে আগেই এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত

ভারতের সামনে  আফগানিস্তান
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগোয়া: উন্নত র‌্যাংকিংয়ের সুবাদে আগেই এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত। সোমবার মাঠে নামছে তারা। গতবারের চ্যাম্পিয়নদের সামনে শুরুতেই কঠিন প্রতিপক্ষ। কোয়ার্টার-ফাইনালে শ্রেয়স আয়ার ব্রিগেড খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। তিন বছর আগে সোনা জয়ের লড়াইয়ে আফগানদেরই হারিয়েছিল টিম ইন্ডিয়া। গ্রুপ ‘এ’ থেকে শেষ আটে উঠেছে নেপাল ও আফগানিস্তান। বিদায় নিয়েছে আয়োজক দেশ জাপান। গ্রুপ ‘বি’ থেকে শেষ আটের টিকিট পেয়েছে মালয়েশিয়া ও হংকং। সোমবার ভারতের ম্যাচ ছাড়াও হবে অন্য কোয়ার্টার-ফাইনালগুলি। পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশও উন্নত র‌্যাংকিংয়ের সুবাদে খেলবে শেষ আট থেকে। এই পর্যায়ে পাকিস্তান খেলবে হংকংয়ের বিরুদ্ধে। শ্রীলঙ্কার প্রতিপক্ষ নেপাল। আর বাংলাদেশের উলটোদিকে থাকছে মালয়েশিয়া। সোমবার অবশ্য বৃষ্টির আশঙ্কা রয়েছে। খেলা না হলে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দেশ উঠবে সেমি-ফাইনালে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ