Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পাক সীমান্তে হামলা আফগানিস্তানের

গত ২২ ফেব্রুয়ারি আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান। চারদিনের মাথায় তার বদলা নিল তালিবান সরকার

পাক সীমান্তে হামলা আফগানিস্তানের
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

ইসলামাবাদ: গত ২২ ফেব্রুয়ারি আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান। চারদিনের মাথায় তার বদলা নিল তালিবান সরকার। বৃহস্পতিবার ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটির উপর হামলা চালাল আফগানরা। এদিন এক্স হ্যান্ডলে তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ জানিয়েছেন, পাকসেনার তরফে বারংবার উস্কানি ও হামলার পালটা হিসেবে এবার ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে বড়োসড় হামলা চালানো হয়েছে। সূত্রে খবর, এপর্যন্ত পাকসেনার মোট ১৫টি পোস্ট দখল করেছে আফগান সেনা। বর্তমানে কুনার প্রদেশের মুনাওয়াড়া, নারি সহ একাধিক জায়গায় পাকসেনার আউটপোস্ট আফগানিস্তান সেনার দখলে রয়েছে। এই হামলায় পাকিস্তানের বহু সেনার মৃত্যু হয়েছে। বেশ কয়েকজনকে বন্দিও করেছে আফগান সেনা। এনিয়ে পাকিস্তানের সেনার তরফে অবশ্য কোনো বিবৃতি পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের কথায়, এই হামলা ও পালটা হামলার মধ্য দিয়ে এবার সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চলেছে দুই দেশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ