Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘দোষ’ কবুল করা আফগান যুবকের পাঁচ বছর কারাদণ্ড

‘দোষ’ কবুল করা এক আফগান যুবককে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। তার নাম মহম্মদ নবি খান

‘দোষ’ কবুল করা আফগান যুবকের পাঁচ বছর কারাদণ্ড
  • ৮ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘দোষ’ কবুল করা এক আফগান যুবককে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। তার নাম মহম্মদ নবি খান। মঙ্গলবার কলকাতার বিচারভবনের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক শ্রুতিরূপা ঘোষ মাজি ওই আদেশ দিয়েছেন। বিচারক ওই সাজার সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের হাজতবাসের নির্দেশ দেন। এদিন অন্যান্য ধারাতেও ধৃতের পৃথক পৃথক সাজা হয়। তবে আদালতের মন্তব্য, সমস্ত সাজা একই সঙ্গে চলবে। বিচারভবনের মুখ্য সরকারি কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরী ও মামলার সরকারি আইনজীবী জয়ন্তকুমার ঘোষ জানান, এই অভিযুক্ত আফগান নাগরিক আদালতে ‘দোষ’ কবুল করায় বিচারক এদিন দোষী সাব্যস্ত করে তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। ধৃতের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ ও নথিপত্র জালিয়াতির অভিযোগ ছিল। এই মামলায় বাকি পাঁচ আফগান নাগরিকের বিরুদ্ধে এদিন অনুপ্রবেশ সহ একাধিক ধারায় চার্জ গঠিত হয়। আগামী ২০ মে মামলার শুনানির দিন ধার্য হয়েছে।

Advertisement

কলকাতা পুলিশ ২০২২ সালে গোপন সূত্রে খবর পায়, শহরে বেআইনিভাবে আত্মগোপন করে রয়েছেন দশ আফগান নাগরিক। তাঁদের মধ্যে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করলেও বাকি চারজন ‘ফেরার’ হয়ে যায়। তাঁদের বিরুদ্ধে জারি রয়েছে ‘লুকআউট নোটিস’। আদালত সূত্রের খবর, এই মামলায় চার্জশিট হওয়ার পর মামলাটি বিচারের জন্য যায় বিচারভবনে। সেখানে মামলার শুনানিপর্বে মহম্মদ নবি খান নামে ওই আফগান যুবক জানান, তিনি ঘটনার দায় মেনে দোষ স্বীকার করতে চান। 

সম্পর্কিত সংবাদ