নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনুপ্রবেশ ও জালিয়াতির মামলায় পাঁচ আফগান নাগরিক অভিযুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে একজন ‘দোষ’ কবুল করতে চেয়ে জেল থেকে পিটিশন করে আরজি জানালেন আদালতে। আজ, মঙ্গলবার এই মামলাটি আদালতে উঠবে। তখন এর শুনানি হওয়ার কথা। সোমবার মামলার বিশেষ সরকারি কৌঁসুলি জয়ন্তকুমার ঘোষ এই খবর জানান। তিনি বলেন, বর্তমানে মামলাটি চলছে কলকাতার বিচারভবনের ফাস্ট ট্র্যাক কোর্টে। মঙ্গলবার এই মামলায় চার্জ গঠনের শুনানি হওয়ার কথা। আদালত যা পদক্ষেপ করার করবে।



