Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নামী ব্র্যান্ডের নামে ভেজাল ডিইএফ! বাঁকড়ায় পুলিশি অভিযানে চক্রের হদিশ

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে হাওড়ার বাঁকড়ায় একাধিক জায়গায় জাল সামগ্রীর কারবারের হদিশ পেল পুলিশ।

নামী ব্র্যান্ডের নামে ভেজাল ডিইএফ! বাঁকড়ায় পুলিশি অভিযানে চক্রের হদিশ
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে হাওড়ার বাঁকড়ায় একাধিক জায়গায় জাল সামগ্রীর কারবারের হদিশ পেল পুলিশ। বাঁকড়ার কবরপাড়া এবং নোয়া বস্তিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ভেজাল ডিজেল, এক্সহস্ট ফ্লুইড (ডিইএফ), একাধিক ট্যাংক এবং বিভিন্ন নামী সংস্থার লেবেল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই প্রশাসনের চোখ এড়িয়ে সংগঠিতভাবে চলছিল এই জাল সামগ্রীর কারবার।এই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে কলকাতার জোড়াসাঁকোর বাসিন্দা জিসান জাহাঙ্গিরকে। পুলিশ সূত্রের খবর, জেরায় সে ভেজাল ডিইএফ তৈরি ও সরবরাহের সঙ্গে যুক্ত একাধিক কারবারির নাম সামনে এনেছে। সেই সূত্র ধরেই হাওড়ার বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি শুরু হয়। তদন্তকারীরা গোটা চক্রের নেটওয়ার্কের খোঁজে নেমেছেন। একইসঙ্গে নোয়া বস্তির একটি আবাসনেও হানা দিয়ে সামনে আসে নকল মোবিল তৈরির অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাসনের একটি অংশ ভাড়া নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল এই অবৈধ ব্যবসা। অভিযোগ, জনপ্রিয় ব্র্যান্ডের লোগো ও লেবেল হুবহু নকল করে সাধারণ বা পোড়া মোবিলের জারে সেগুলি সেঁটে বাজারে চড়া দামে বিক্রি করা হতো। পুলিশের দাবি, এতে যেমন সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছিলেন, তেমনই ক্ষতিগ্রস্ত হচ্ছিল নামী সংস্থার সুনাম। আবাসনের ভিতরে এমন কারবারের খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ