Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

জয়েন্ট, নিটের কাউন্সেলিং মিটলে জেনারেল ডিগ্রিতে ফের ভরতি শুরু

জয়েন্ট এন্ট্রান্স বা নিটের কাউন্সেলিং চলছে। তাই জেনারেল ডিগ্রি কলেজে ডিসেন্ট্রালাইজড অনলাইন ভরতির নির্দেশিকা দিয়েও খারিজ করা হয়েছে।

জয়েন্ট, নিটের কাউন্সেলিং মিটলে  জেনারেল ডিগ্রিতে ফের ভরতি শুরু
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জয়েন্ট এন্ট্রান্স বা নিটের কাউন্সেলিং চলছে। তাই জেনারেল ডিগ্রি কলেজে ডিসেন্ট্রালাইজড অনলাইন ভরতির নির্দেশিকা দিয়েও খারিজ করা হয়েছে। নাহলে ফের ডিগ্রি কলেজগুলিতে আসন ফাঁকা হয়ে যাবে। কারণ নীচের দিকে র‌্যাঙ্কিং থাকা যেসব পড়ুয়া ডিগ্রি কলেজে ভরতি হয়েছিলেন, তাঁরা আবার ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে ফিরে যাবেন। বৃহস্পতিবার নির্দেশিকা স্থগিতের কারণ হিসাবে একথাই জানিয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। এদিন জয়েন্ট বোর্ড সূত্রে জানা গিয়েছে, ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের জন্য সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ চলছে। সেটা হলেই বিজ্ঞপ্তি দেওয়া হবে। সেই কাউন্সেলিংয়ের পরে শুরু হবে বি এ, বি এসসি, বি কমের ভরতি। অর্থাৎ, জেনারেল ডিগ্রি কলেজে আসন পূরণে আরও সময় লাগবে। -ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ