Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক, দ্রুত বিপজ্জনক বাঁধ মেরামতির নির্দেশ

বিপজ্জনক নদীবাঁধগুলিকে এক সপ্তাহের মধ্যেই চিহ্নিত করে মেরামত শুরু করতে হবে। এক্ষেত্রে কোনো বেনিয়ম করা যাবে না। স্বচ্ছতা রেখে কাজ করতে হবে। এমনকী সাগরের কপিলমুনি মন্দিরের সামনের অংশের ভগ্ন সমুদ্রবাঁধের কাজও শীঘ্রই শুরু করতে হবে।

কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক, দ্রুত বিপজ্জনক বাঁধ মেরামতির নির্দেশ
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: বিপজ্জনক নদীবাঁধগুলিকে এক সপ্তাহের মধ্যেই চিহ্নিত করে মেরামত শুরু করতে হবে। এক্ষেত্রে কোনো বেনিয়ম করা যাবে না। স্বচ্ছতা রেখে কাজ করতে হবে। এমনকী সাগরের কপিলমুনি মন্দিরের সামনের অংশের ভগ্ন সমুদ্রবাঁধের কাজও শীঘ্রই শুরু করতে হবে। প্রশাসনিক বৈঠকে বসে এমনই নির্দেশ দিলেন কাকদ্বীপ ও সাগর বিধানসভার দুই বিধায়ক। বুধবার কাকদ্বীপ মহকুমা শাসকের অফিসে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল।

Advertisement

বৈঠকে মূলত নদীবাঁধ, রাস্তাঘাট সহ মহকুমার বিভিন্ন সমস্যাগুলিকে তুলে ধরে আলোচনা করা হয়। তবে এক্ষেত্রে নদীবাঁধের উপরেই বেশি জোর দেওয়া হয়েছে। কারণ সামনেই বর্ষাকাল। এখনও এই মহকুমার বিভিন্ন এলাকায় নদীবাঁধ বেহাল হয়ে পড়ে রয়েছে। এনিয়ে চিন্তিত মহকুমা প্রশাসন। তাই তড়িঘড়ি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন কাকদ্বীপের মহকুমা শাসক নিশীথভাস্কর পাল, কাকদ্বীপের বিধায়ক দীপঙ্কর জানা ও সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল।
বৈঠকের শেষে দুই বিধায়ক বলেন, মহকুমার সব আধিকারিকদের নিয়ে এই বৈঠক ডাকা হয়েছিল। এখানকার বিভিন্ন দপ্তরের কাজকর্ম বর্তমানে কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মহকুমার কোথায় কী সমস্যা রয়েছে, সেই বিষয়েও আলোচনা করা হয়েছে। সেচদপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, শীঘ্রই বিপজ্জনক নদীবাঁধগুলি মেরামতের কাজ শুরু করতে হবে। একটি নদীবাঁধের কাজ বারবার করা যাবে না। স্থায়ীভাবে নির্মাণ করতে হবে। কাজের মধ্যে স্বচ্ছতা রাখতে হবে এবং নির্দিষ্ট সময়সীমা মেনে কাজ শেষ করতে হবে। এছাড়াও বিভিন্ন দপ্তরের অসম্পূর্ণ কাজগুলিকে কীভাবে সম্পূর্ণ করা যায়, সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ